বিশ্বকাপে দলের ব্যর্থতায় চরম সমালোচনায় আছেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। তার কার্যকলাপে ক্ষোভে ফুঁসছে দেশটির সমর্থকরা। ইংল্যান্ডে চলতি বিশ্বকাপে দেশকে লজ্জায় ডুবানোয় সরফরাজের গ্রেপ্তার চেয়ে আদালতে মামলা ঠুকেছেন পাকিস্তানের এক আইনজীবী।
সরফরাজ দেশে ফিরলেই তার গ্রেফতার চেয়ে মামলাটি করেছেন পাঞ্জাব প্রদেশের ওকরার ওই আইনজীবী। অভিযোগ, বিশ্বকাপে চির প্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে পাকিস্তানের জন্য লজ্জা বয়ে এনেছেন সরফরাজ। ভারতের বিপক্ষে উইকেটকিপিংয়ের সময় হাই তুলার অভিযোগটিও আনা হয়েছে মামলায়।
বিশ্বকাপে মোটেও ভালো করছে না পাকিস্তান। টানা হারে দেয়ালে পিঠ ঠেকে গেছে তাদের। এমন অবস্থায় লর্ডসে বাঁচা-মরার লড়াইয়ে লর্ডসে রোববার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হতে যাচ্ছে দলটি।
