আরও চার গার্মেন্ট কর্মীদের বেতন বিকাশে

আপডেট : ২৪ জুন ২০১৯, ১২:০৪ এএম

আরও চারটি গার্মেন্টস প্রতিষ্ঠান এখন থেকে কর্মীদের বেতন-ভাতা বিকাশে পরিশোধ করবে। এ লক্ষ্যে প্রতিষ্ঠান চারটি অনন্ত কোম্পানিজ, বেস্ট উল সোয়েটার্স, রেনেসাঁ গ্রুপ ও স্নোটেক্স গ্রুপ রাজধানীর একটি হোটেলে সম্প্রতি বিকাশের সঙ্গে একটি চুক্তি করেছে।

স্বাক্ষরিত চুক্তি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে হস্তান্তর করেন বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) কামাল কাদীর, অনন্ত কোম্পানিজের ম্যানেজিং ডিরেক্টর ইনামুল হক খান,  স্নোটেক্স গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এস এম খালেদ, রেনেসাঁ গ্রুপের ডিরেক্টর মোহাম্মদ আলমগীর কবীর ও বেস্ট উল সোয়েটার্সের ডিরেক্টর সিয়ামুল হাসান সিয়াম। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত