ঈদুল ফিতর শেষে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে (এইউবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি আশুলিয়া ক্যাম্পাসে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন এইউবির প্রতিষ্ঠাতা ও উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। তিনি বলেন, ‘ঈদ হাসতে শেখায়, ভালোবাসতে শেখায়, ত্যাগের মহিমা শেখায়। ঈদের আনন্দ নিয়ে আমাদের মাঝে গড়ে উঠুক সম্প্রীতি ও বন্ধন।’ বিজ্ঞপ্তি।
×
