বিনা অনুমতিতে ছবি তোলায় ভক্তকে ধমক তাপসীর

আপডেট : ২৪ জুন ২০১৯, ০৯:১৮ পিএম

বলিউডের অন্যতম প্রিয় নায়িকাদের তালিকায় ঢুকে পড়েছেন তাপসী পান্নু। বিভিন্ন ছবিতে নানা ধরনের চরিত্রে কাজ করে এখন তিনি নিজের জায়গা তৈরি করে ফেলেছেন। 

সম্প্রতি একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন তাপসী। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়, চরিত্রে ঢুকে পড়লে সেখান থেকে বেরিয়ে আসতে কী সময় লাগে?

নায়িকা এর উত্তরে বলেছেন, ‘আমি মাঝে মাঝে হাসি যে আমি একজন পাগলে পরিণত হচ্ছি সব ছবির সঙ্গে সঙ্গে। আমি ৯০ শতাংশ নিজের থেকে সরিয়ে ফেলতে পারি, কিন্তু ১০ শতাংশ আমার মধ্যেই থেকে যায়।’ 

উদাহরণ হিসেবে তাপসী জানান, একবার মনমর্জিয়াঁ ছবির পর বোনের সঙ্গে তিনি ডিনারে গিয়েছিলেন। পেভমেন্টে দাঁড়িয়ে গাড়ির অপেক্ষা করছিলেন তারা। সেখানে এক ব্যক্তি হঠাৎ মোবাইল বের করে তার ছবি তুলতে শুরু করেন। সেখানেই অত্যন্ত রেগে গিয়েছিলেন তাপসী।

ধমক দিয়ে ভক্তকে বলেছিলেন, ‘ফোন ভেতরে রাখ, নয়তো ভেঙে দেব।’ 

সূত্র: ইন্ডিয়া টুডে

×
সর্বশেষ সর্বাধিক পঠিত