কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনা

দায়ীদের শাস্তি চায় যাত্রী কল্যাণ সমিতি

আপডেট : ২৫ জুন ২০১৯, ০২:৪৩ এএম

মৌলভীবাজারের কুলাউড়ায় আন্তঃনগর ট্রেন উপবন এক্সপ্রেস দুর্ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে দোষীদের বিরুদ্ধে হত্যা মামলা করারও দাবি জানান তিনি।

গত রবিবার রাত ১২টার দিকে কুলাউড়ায় একটি সেতু অতিক্রমের সময় ঢাকাগামী উপবন এক্সপ্রেসের ৫টি বগি ছিটকে পড়ে; যার একটি ব্রিজের নিচে খালে, একটি কিনারে আর তিনটি সড়কের পাশে। এতে চারজন নিহত হয়। দুর্ঘটনায় আহত হয়েছে শতাধিক।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ রেলওয়ের পদে পদে অনিয়ম, দুর্নীতি, লুটপাট ও দায়িত্বে গাফিলতির মহোৎসব চলছে। দুর্নীতিবাজরা পুরস্কৃত হচ্ছে। সৎ কর্মকর্তারা কোণঠাসা হয়ে পড়ছে। যাত্রী সেবার মান ও ট্রেনের গতি গাণিতিক হারে নিম্নমুখী হচ্ছে। অথচ সরকার রেলকে গতিশীল করতে ৫০টির মতো যাত্রীবান্ধব প্রকল্পে প্রায় ১ লাখ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত