দেশে প্রতি বছর প্রায় ১ লাখের বেশি মানুষকে সাপে কাটে। এর মধ্যে সঠিক সময়ে চিকিৎসা (অ্যান্টিভেনম) না পেয়ে মারা যায় কমপক্ষে ৬ হাজার। বিষধর সাপেকাটা রোগীদের প্রতিষেধক অ্যান্টিভেনম বিদেশ থেকে আমদানি করতে হয় বলে তা সহজলভ্যও নয়। তবে অনাকাক্সিক্ষত এই মৃত্যু এড়াতে এবার দেশেই অ্যান্টিভেনম প্রতিষেধক তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় ৮ কোটি টাকা ব্যয়ে ৫ বছরমেয়াদি এই অ্যান্টিভেনম তৈরির একটি প্রকল্পের কাজ চলছে চট্টগ্রামে। সেই লক্ষ্যে সাপের বিষ সংগ্রহ করে তা গবেষণাগারে পরীক্ষা-নিরীক্ষা ও বিশ্লেষণ চলছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মেডিসিন বিভাগ মূলত এই
×
