আবেদন করলে উত্তরা ১৮ নম্বর সেক্টরে রাজউকের প্রকল্পে সংসদ সদস্যরা ফ্ল্যাট বরাদ্দ পাবেন বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। গতকাল সংসদে
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘রাজউকের আওতাধীন উত্তরা ১৮ নম্বর সেক্টরের ফ্ল্যাট প্রকল্পে ‘এ’ ব্লকে ১৬৫৪ বর্গফুট আয়তনের কিছু ফ্ল্যাট অবরাদ্দকৃত অবস্থায় আছে। সংসদ সদস্যরা ফ্ল্যাটের জন্য আবেদন করলে তাদের সবাইকে ওই প্রকল্পের ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে।’
হাবিবা রহমান খানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী রেজাউল করিম এ কথা বলেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে এটি উত্থাপিত হয়।
