মসজিদের ছাদ থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা

আপডেট : ২৬ জুন ২০১৯, ০৮:০৯ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পৌর সদরের বাজার এলাকায় অবস্থিত পাঁচতলা বিশিষ্ট উল্লাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ছাদ থেকে লাফিয়ে পড়ে আব্দুল খালেক (৩২) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।

বুধবার সকাল ৭ টার দিকে এই ঘটনা ঘটেছে বলে উল্লাপাড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে। নিহত  আব্দুল খালেক এ উপজেলার কয়ড়া ইউনিয়নের দাদপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে।

উল্লাপাড়া থানার অফিসার ইনচার্জ দেওয়ান কৌশিক আহমেদ বলেন, সকালে মসজিদের ছাদ থেকে লাফিয়ে পড়ে আব্দুল খালেক নামের এক মানসিক প্রতিবন্ধী যুবক। তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় কোন অভিযোগ না থাকায় নিহতর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ওই যুবক কীভাবে এখানে এলো সে ব্যাপারে তিনি কিছুই জানাননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত