হজ ফ্লাইট শুরু ৪ জুলাই

যাত্রীদের তথ্য জরুরি ভিত্তিতে পাঠানোর নির্দেশ মন্ত্রণালয়ের

আপডেট : ২৮ জুন ২০১৯, ০৩:৪৫ এএম

হজ এজেন্সিগুলোকে হজযাত্রীদের তথ্য জরুরি ভিত্তিতে পাঠাতে নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৪ জুলাই থেকে ২০১৯ সালের হজযাত্রীদের হজ ফ্লাইট শুরু হচ্ছে। এরই মধ্যে সৌদি সরকারের পক্ষ থেকে হজযাত্রীদের ভিসা দেওয়া কার্যক্রম শুরু হয়েছে। বিজ্ঞপ্তিতে ভিসা গ্রহণ কার্যক্রম তদারকি, সমন্বয় ও ত্বরান্বিত করার সুবিধার্থে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য আগামী ৪ থেকে ১৫ জুলাই পর্যন্ত সব ফ্লাইটের হজযাত্রীদের তথ্য জরুরি ভিত্তিতে পাঠাতে বলা হয়েছে। এতে রাজধানীর আশকোনায় হজ অফিসের পরিচালক এবং কারওয়ান বাজারের বিজনেস অটোমেশন লিমিটেড বরাবর আগামী ২৮ জুলাইয়ের মধ্যে [email protected], [email protected] হজযাত্রীদের তথ্য পাঠানোর জন্য সংশ্লিষ্ট এজেন্সিকে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়।

গত মঙ্গলবার বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার দেশ রূপান্তরকে জানান, নির্ধারিত সময়ে নির্বিঘেœ হজ ফ্লাইট পরিচালনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। বিমানের চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী ৪ জুলাই। ওইদিন সকাল সোয়া ৭টায় ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমানের বিজি-৩০০১ ফ্লাইটটি জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত