শ্রীলঙ্কার বাঁচা-মরার ম্যাচে দলকে প্রথম বলেই বিপদে ফেলেন ওপেনার দিমুথ করুণারত্নে।
এরপর ভালো করছিলেন পেরেরা-আভিষ্কা ফার্নান্দো। ওভারপ্রতি গড়ে ছয়ের ওপরেই রান তুলছিলেন দুজন।
কিন্তু ১০ম ওভারে ডোয়াইন প্রিটোরিয়াসকে তুলে মারতে গিয়ে ক্যাচ দেন ফার্নান্দো (৩০)।
এক ওভার পর সেই প্রিটোরিয়াসের বলেই বোল্ড হন পেরেরা (৩০)।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৩ উইকেটে ৭৬।
ব্যাট করছিলেন কুশল মেন্ডিস (৬) ও অ্যাঞ্জেলো ম্যাথুস (০)।
সেমিফাইনালে ওঠার আশা টিকিয়ে রাখতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের বিকল্প নেই শ্রীলঙ্কার।
৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে রয়েছে করুণারত্নের দল। দক্ষিণ আফ্রিকার বিদায় নিশ্চিত হয়েছে আগেই।
রিভারসাইড গ্রাউন্ডের চেস্টার-লি-স্ট্রিটে ম্যাচটিতে টসে হেরে ব্যাটিংয়ে নামে দিমুথ করুনারত্নের দল।
