রহমতগঞ্জকে উড়িয়ে দিল নোফেল

আপডেট : ২৮ জুন ২০১৯, ০৯:৫৩ পিএম

নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে গতকাল বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের ম্যাচে নোফেল স্পোর্টিং ক্লাব ৫-২ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। ম্যাচে হ্যাটট্রিক করেন নোফেলের হয়ে খেলা গিনিয়ান ফরোয়ার্ড ইসমাইল বাঙ্গুরা।

ম্যাচের তৃতীয় মিনিটে উজবেকিস্তানের মিডফিল্ডার ফুরকাত জনের গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ। দুই মিনিট পর নোফেলকে সমতায় ফেরান কামরুল ইসলাম। ৩৫ মিনিটে নোফেলকে এগিয়ে দেন বাঙ্গুরা। এরপর ৪৩ মিনিটে অফসাইডের ফাঁদ ভেঙে বল নিয়ন্ত্রণে নিয়ে গোলকিপারের মাথার ওপর দিয়ে লক্ষ্যভেদ করে ব্যবধান দ্বিগুণ করেন বাঙ্গুরা। ৫০ মিনিটে সোহেল রানার গোলে রহমতগঞ্জ ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল। কিন্তু পরে আরও দুই গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় দলটি। ৬৬ মিনিটের সময় হ্যাটট্রিক পূরণ করেন বাঙ্গুরা।

১৬ ম্যাচে তিন জয়, চার ড্রয়ে ১৩ পয়েন্ট নোফেলের। পয়েন্ট তালিকার দশে তারা। আর ১৭ ম্যাচে অষ্টম হারের স্বাদ পাওয়া রহমতগঞ্জের পয়েন্ট ১৫। তাদের অবস্থান নবম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত