বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে লর্ডসে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
শনিবার দিবারাত্রির ম্যাচটি নিউজিল্যান্ডের জন্য বেশ গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়া দুই ম্যাচ হাতে রেখেই প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে। ৭ ম্যাচে তাদের পয়েন্ট ১২।
সমান ম্যাচে ১১ পয়েন্ট কিউইদের। সেমিফাইনাল নিশ্চিত করতে অবশ্য আর মাত্র ১ পয়েন্ট হলেও চলে তাদের। পরের নির্ভারভাবে খেলতে এ ম্যাচেই শেষ চার নিশ্চিত করতে চাইবে কিউইরা।
অস্ট্রেলিয়া অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে। অজি অধিনায়ক ফিঞ্চ আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে বলেছেন, পরের দিকে উইকেট স্লো হয়ে আসতে পারে। আগের ম্যাচের চেয়ে উইকেট কঠিন হবে বলে মত তার।
এদিকে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন বলেছেন, টস জিতলে তিনিও ব্যাটিং নিতেন। একাদশে দুটি পরিবর্তন এনেছে কিউইরা। ম্যাট হেনরির জায়গায় একাদশে এসেছেন ইস শোদি। কলিন মানরোর পরিবর্তে এসেছেন হেনরি নিকোলস।
