মেয়ের গ্র্যাজুয়েশন শেষে যা বললেন শাহরুখ

আপডেট : ২৯ জুন ২০১৯, ১১:৩৩ পিএম

পড়ালেখার পাট চুকিয়েছেন শাহরুখ খানের মেয়ে সুহানা খান। এ খুশিতে পুরো পরিবার নিয়ে লন্ডনে উড়ে গেছেন বলিউড বাদশাহ। মেয়ের গ্র্যাজুয়েশন পার্টিতে হাজির হয়ে উদযাপন করে নিলেন পারিবারিক আনন্দময় এই মুহূর্ত। বলিউড হাঙ্গামা জানায়, ইন্সটাগ্রামে মেয়ের গ্র্যাজুয়েশন পার্টির ছবি দিয়েছেন শাহরুখ। সঙ্গে আছে হাস্যোজ্জ্বল স্ত্রী গৌরী খান, মেয়ে সুহানাও। সন্তানদের শিক্ষাজীবনের সমাপ্তি প্রতিটি বাবার কাছেই আনন্দের। শাহরুখও সেই আনন্দ প্রকাশ করেছেন। ছবির সঙ্গে মেয়েকে উদ্দেশ্য করে ক্যাপশনে লিখেছেন, ‘চারটি বছর শেষ হয়ে গেল। গ্র্যাজুয়েশন ফ্রম অ্যারডিংলি কলেজ। বাস্তব জীবনে প্রথম পা দিলে। পড়াশোনা শেষ কিন্তু শেখার শেষ নেই।’ সিনেমায় এখনই পা না দিলেও সুহানা খান সব সময় খবরের শিরোনামে থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও এবং ছবির জন্য আলোচিত এবং প্রশংসিতও শাহরুখকন্যা। সুহানার ইচ্ছা বলিউডে পা রাখা। কিন্তু বাবা শাহরুখ আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, পড়াশোনা শেষ করার পরেই সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করবে সুহানা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত