জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সাবেক শিক্ষার্থী (৩০ তম আবর্তন) জহির সুমনের চিকিৎসা সহায়তায় মঞ্চায়িত হতে যাচ্ছে নাটক ‘ঘুমকুমারী’। সোমবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালায় মঞ্চায়িত হবে নাটকটি।
এর আগে গত শুক্রবার মণিপুরি থিয়েটার ও হৃৎমঞ্চ ‘হ্যাপি ডেজ’ নাটকের প্রদর্শনী থেকে প্রাপ্ত অর্থ সুমনের চিকিৎসা সহায়তায় দিয়েছে। রোববার সন্ধ্যায় ঢাকা থিয়েটার সুমনের জন্য মঞ্চস্থ করেছে ‘ধাবমান’ নাটকটি।
এবার জাবি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ মঞ্চস্থ করতে যাচ্ছে ‘ঘুমকুমারী’। এটি নির্দেশনা দিয়েছেন বিভাগের শিক্ষক রুবাইয়াৎ আহমেদ। দ্য স্লিপিং বিউটি গল্পের ছায়া অবলম্বনে নাটকটি লিখেছেন আফসার আহমদ।
বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- ফারজানা মুক্ত, শাহিনূর আক্তার প্রীতি, তামিম হোসেন, নাহিদ আল মবিন, আকাশ তুহিন, শচীন ভট্টাচার্য, রেজওয়ান রাশেদ সোয়ান, আরিফুল ইসলাম নীল, রিফা রাফিয়া, তুনতুন মজুমদার, সোহানা তানজীম, শাকিল আহমেদ, শুক্লা রায়, মেহেদী ইসলাম, আবু রায়হান, তানভীর পালোয়ান অপূর্ব, আমিনুল ইসলাম জিসান, সাজ্জাদুল আলম শুভ, কৃষ্ণ চন্দ্র বর্মণ, সিনথিয়া মাজি, হ্রুই মুই সাং মারমা, প্রজয় বক্সী, অর্ণব মল্লিক।
পোশাক পরিকল্পনা: খায়েরুজ্জাহান মিতু, আলোক পরিকল্পনা: হাবিব মাসুদ, অভিনয় প্রশিক্ষণ: ফাহিম মালেক ইভান, কোরিওগ্রাফি: শাকিল আহমেদ, কৃষ্ণা সজ্জন পূজা।
