আগাম জামিন পেলেন মিলা

আপডেট : ০১ জুলাই ২০১৯, ০৩:৪৫ পিএম

সাবেক স্বামীর সঙ্গে বিরোধের জের ধরে বেশ ঝামেলা পোহাচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী মিলা। সম্প্রতি অ্যাসিড নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলাও দায়ের করেন তার সাবেক স্বামী পারভেজ আনসারীর পরিবার। এদিকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে দায়ের করা মামলায় আগাম জামিন পেয়েছেন মিলা।

জানা যায়, মিলাকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। ১ জুলাই সোমবার মিলার উপস্থিতিতে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এস কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ এ জামিন দেন।

উল্লেখ্য, ৬ জুন উত্তরা পশ্চিম থানায় মিলার সাবেক শ্বশুর নাসির উদ্দীন মিলার বিরুদ্ধে অ্যাসিড নিয়ন্ত্রণ আইনে মামলা করে। ওই মামলায় জামিন চেয়ে আবেদন করলে আদালত ৮ সপ্তাহের আগাম জামিন দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত