‘বইমেলা সারা বছর’ স্লোগানে সর্বোচ্চ গ্রাহক সেবার প্রতিশ্রুতি নিয়ে সোমবার যাত্রা করেছে অনলাইনভিত্তিক বুকশপ বইমেলা ডটকম। এর আওতায় থাকছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের পাঠক।
প্রতিষ্ঠানটির পক্ষ জানানো হয়, গ্রাহকদের প্রতি তাদের প্রতিশ্রুতি সারা বছর বইমেলা। দেশের সকল প্রকাশনী ও লেখকের বই পাঠকেরা ঘরে বসেই এখানে অর্ডার করা যাবে ২৫ শতাংশ ছাড়ে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের বইও পাওয়া যাবে সর্বনিম্ন কনভারশন রেটে।
প্রতিষ্ঠানটির অন্যতম উদ্যোক্তা কানিজ ফাতিমা বলেন, “বাংলাদেশে বইয়ের খুচরা বাজার বেশ ছোট, কিন্তু বড় করার যথেষ্ট সুযোগ রয়েছে। সারা দেশে ছড়িয়ে থাকা বুকশপগুলো বন্ধ হয়ে যাচ্ছে অথবা গাইড বইয়ের দোকানে রূপান্তরিত হচ্ছে। এ পরিস্থিতিতে অনলাইনভিত্তিক বুকশপ সময়ের দাবি। এখনকার এই ডিজিটাল যুগে বইও থাকবে পাঠকের হাতের নাগালেই; আশা করি বইমেলা ডটকম পাঠক ও গ্রাহকের সন্তুষ্টি অর্জনে সক্ষম হবে।”
অর্ডার করার নির্ধারিত সময়ের মধ্যেই বই পৌঁছে যাবে গ্রাহকের দোরগোড়ায়। শুরুতে বাংলাদেশের সর্বত্র ও পরীক্ষামূলকভাবে পশ্চিমবঙ্গে বইমেলা ডট কমের কার্যক্রম চলবে।
