কঙ্গনা-রাজকুমারের ভয়ংকর পাগলামি, দেখুন ট্রেলার

আপডেট : ০৩ জুলাই ২০১৯, ০২:৫১ পিএম

কঙ্গনা রনৌতের বিপরীতে ‘কুইন’ সিনেমায় অভিনয় করলেও নতুন অভিনেতা হিসেবে তখন ততটা ফ্রেম পাননি রাজকুমার রাও। আপকামিং ‘জাজমেন্টাল হ্যায় ক্যায়া’তে একদম সেয়ানে-সেয়ানে টক্কর দিয়েছেন তারা।  সদ্য প্রকাশ হওয়া ট্রেলারে বেশ আশা জাগিয়েছেন দুই দাপুটে তারকা।

২০১৪ সালের পর ফের তারা একসঙ্গে হলেন। ট্রেলারে একটি খুনের ঘটনা দেখানো হয়। যার মূল অভিযুক্ত কঙ্গনা ও রাজকুমার।

সিনেমায় কঙ্গনার নাম ববি। আর রাজকুমারের চরিত্র কেশবের। স্মিতভাষী মানুষটি একটি মেয়েকে নিয়ে ববির বাড়ির পাশের বাড়িতে গিয়ে ওঠে। তবে তার জীবনযাপনকে মিথ্যা বলে সন্দেহ হয় ববি, তাই গোপনে নজর রাখতে শুরু করে। সেখানেই ওঠে আসে দুজনের যত পাগলামি।

তবে একটি খুন সব বদলে দেয়। ট্রেলারের বাকি অংশে কঙ্গনা ও রাজকুমার নিজেদের নির্দোষ প্রমাণের চেষ্টায় ব্যস্ত থাকে।

২ মিনিট ৩৭ সেকেন্ডের ট্রেলার বলে দিচ্ছে বেশ জমজমাট গল্প পাওয়া যাবে ‘জাজমেন্টাল হ্যায় ক্যায়া’।

শুরুতে সিনেমাটির নাম ছিল ‘মেন্টাল হ্যায় ক্যায়া’। পরে ভারতীয় চিকিৎসকদের প্রতিবাদের মুখে নাম বদলাতে বাধ্য হন প্রযোজক একতা কাপুর।

প্রকাশ কোভেলামুদি পরিচালিত ছবিটি মূলত তৈরি হয়েছে মানসিক স্বাস্থ্য নিয়ে। মুক্তি পাবে ২৬ জুলাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত