বসুন্ধরা কিংসের জয়

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ১২:৫৪ এএম

রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে গতকাল ৩-২ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। গত ফেব্রুয়ারিতে বিজেএমসির সঙ্গে ড্রয়ের পর বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা ১১ ম্যাচ জিতল বসুন্ধরা। ফলে ১৭ ম্যাচে ১৬ জয় ও এক ড্রতে ৪৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ক্লাবটি। ৪২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে আবাহনী লিমিটেড। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গতকাল প্রথমার্ধের দশম মিনিটের মধ্যে গোল করে এগিয়ে যায় বসুন্ধরা। মার্কোস ডি সিলভার পাসে গোল করেন কোস্টা রিকার ফরোয়ার্ড দেনিয়েল কলিনদ্রেস সোলেরা। ২৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মতিন মিয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত