কী অভিযোগে কারাগারে ভাগ্যশ্রীর স্বামী?

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ১২:৪৭ পিএম

এক সময়ের জনপ্রিয় বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রীর স্বামী হিমালয় দাশানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জুয়া চক্রের নেতৃত্ব দেওয়ার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, জুয়ার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যাদের মধ্যে রয়েছেন স্বামী হিমালয়।

স্থাপত্যশিল্পের সঙ্গে জড়িত হিমালয়। জুনে এই জুয়া চক্রের খোঁজে আন্ধেরি পশ্চিমের একটি ভবনে তল্লাশি চালায় পুলিশ। সে সময় বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের সময়ই উঠে আসে অভিনেত্রীর স্বামীর নাম।

থানা-পুলিশ জানায়, হিমালয়ই এই চক্রের মূল হোতা। যদিও ভাগ্যশ্রী বলেছেন, অভিযোগটি মিথ্যা।

সালমান খানের বিপরীতে সুপার হিট ‘ম্যায়নে প্যায়ার কিয়া’র মতো ছবিতে অভিনয় করেছেন ভাগ্যশ্রী। পরে দীর্ঘদিনের প্রেমিক হিমালয়কে বিয়ে করে অভিনয় ছাড়েন ভাগ্যশ্রী। সম্প্রতি তিনি আবার সিনেমার সঙ্গে যুক্ত হয়েছেন।

হিমালয় দাশানিও বেশকিছু ছবিতে অভিনয় করেছেন। তবে তার সেই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। ব্যবসার পাশাপাশি বলিউডে প্রযোজক হিসেবেও কাজ করছিলেন। সম্প্রতি বলিউডে অভিষেক হয় তাদের ছেলে অভিমন্যু দাশানির। ‘মরদ কো দরদ নেহি হোতা’ ছবিতে রাধিকা মদনের বিপরীতে দেখা যায় তাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত