গানের দল ‘পেন্টাগন’-এ দশ বছর পর ফিরে এলেন পুরনো চার সদস্য। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে মার্কিন দূতাবাসের আয়োজনে আমেরিকান স্কুলে পারফরম্যান্সের মাধ্যমে ‘পেন্টাগন’ দলে ফিরেছেন পুরোনো চার সদস্য। তারা হলেন মোর্শেদ খান, শেখ মনিরুল ইসলাম টিপু, আলিফ আলাউদ্দিন ও কাজী ফয়সাল আহমেদ। অনুষ্ঠানে নিজেদের একাধিক বাংলা গানের পাশাপাশি বিভিন্ন ভাষার গান করে পেন্টাগন। দলের বর্তমান অন্য সদস্যরা হলেন আলী সুমন (ভোকাল ও রিদম গিটার), মিনহাজ আহমেদ মৃদুল (ড্রাম), জামিল হোসেন সাজু(কিবোর্ড)এবং নাফিউস সালাম ইয়ানি(লীড গিটার)। মজার তথ্য হলো, দলটির সর্বকনিষ্ঠ সদস্য ইয়ানি দলটির প্রধান
দলে পুরোনো চার সদস্যের প্রত্যাবর্তন ও আমেরিকান জাতীয় দিবসে পারফরমেন্স প্রসঙ্গে আলী সুমন বলেন, এটা পাখির নীড়ে ফেরার মতো অনুভূতি। নস্টালজিয়ায় ডুবে যাওয়ার মতো বিষয়। মূলত আলিফ এবং তাগাদাতেই এই প্রত্যাবর্তন পর্ব আরও দ্রুত হয়েছে। একটা বিষয় হলো আমাদের প্রেম এবং প্যাশন সংগীত। নিছক অর্থ উপার্জনের পথ নয়। নিয়মিতভাবে এই লাইন আপে পারফর্ম করব আমরা। নতুন কিছু গান তৈরি হয়েছে সেগুলোর ভিডিও চলতি বছরেই অবমুক্ত করব
দলে ফেরা প্রসঙ্গে আলিফ আলাউদ্দিন বলেন, পেন্টাগন আমার নিজের ঘর। এখানে ফিরে আসা বা চলে যাওয়া বলে কিছু নেই। সব সময়ই ছিলাম। কখনো শারীরিক উপস্থিতি ছিল আবার কখনো বা মানসিক। এখন কেবল গান করতে চাই। শুধু গান করতে চাই।’ ‘ওয়ারফেজ’ খ্যাত টিপু বলেন, মিউজিক মানে সউল ট্র্যাভেল। সৃজন। কিছু মান টুকরো অভিমান। চলে যাওয়া আবার প্রত্যাবর্তন।’
১৯৯৩ সালের ১৩ অক্টোবর পাঁচ সদস্য মিলে তৈরি করেন পেন্টাগন। সদস্যরা হলেন আলী সুমন (ভোকাল ও রিদম গিটার), শওকত আলী ইমন (কিবোর্ড), রঞ্জন (ড্রামস ও ভোকাল), মশিউর রহমান শেলি (গিটার) এবং জাভেদ আহমেদ বাবু (বেজ গিটার। ৯৭ সালে দল ছাড়েন ইমন। তারপর দলে আসেন আনান কিবোর্ডে এবং টিপু (পর্কাশন্স)।বনানীর সাংগ্রিলাতে প্রথম শো করে দলটি। শুরুতে তারা বাংলা ইংরেজি, ল্যাটিন/স্প্যানিশ, আরবি, জামাইকান এবং পর্তুগিজ গানের কভার সং করত। ২০০২ সালে একতার মিউজিক থেকে বের হয় দলটির প্রথম অ্যালবাম ‘সেই আমি’। এরপর দল ছাড়েন আনান, টিপু, মাহবুব, বাবু এবং শেলি। এরপর থেকে যাওয়া আসার মধ্যে ছিলেন মোরশেদ, জীবন অনিতা, রাজন, মাসুম ফয়সাল, আলিফ, অমি, মেহেদী, শামীম এবং তাহসীর।২০০৯ সালে প্রকাশ হয় দলটির সর্বশেষ অ্যালবাম ‘এইট ও ক্লক’ জি সিরিজের ব্যানারে।
