এরশাদের সর্বশেষ অবস্থা জানালেন জিএম কাদের

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ০৮:২৬ পিএম

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সর্বশেষ শারীরিক পরিস্থিতি জানিয়েছেন তার ভাই এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মুহম্মদ কাদের। 

বৃস্পতিবার বনানী দলীয় কার্যালয়ে রাত ৮টার দিকে তিনি সাংবাদিকদের সর্বশেষ অবস্থা জানান। 

তিনি এরশাদকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে জানিয়ে বলেন, তাকে বিদেশে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি নেই। 

সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাবেক রাষ্ট্রপতি এরশাদ। 

তার শ্বাসকষ্ট হচ্ছে বলে জানান জিএম কাদের। এ ছাড়া হুসেই মুহম্মদ এরশাদের কিডনি যথেষ্ট কাজ করছে না বলে জানান এই জাপা নেতা। 

 শুক্রবার দেশের মসজিদে এরশাদের আরোগ্য কমানায় দোয়া করা হবে বলে জানান জি এম কাদের।

তিনি বলেন, জাপা চেয়ারম্যানের ফুসফুসের সংক্রমণ প্রত্যাশা অনুযায়ী কমছে না। প্রয়োজন অনুযায়ী কিডনিও কাজ করছে না। এ কারণে তার শরীরে কিছুটা পানি জমেছে। কিন্তু, সিএমএইচের বিশেষজ্ঞ চিকিৎসকরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। 

এর আগে, দুপুর ১২টার দিকে জিএম কাদের সংবাদ সম্মেলনে বলেন, গত চার দিন ধরে হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে।

চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, চিকিৎসকদের প্রত্যাশা অনুযায়ী তার শারীরিক উন্নতি হচ্ছে না। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত