কোহলি ‘রান মেশিন’ হলেও লারার ফেভারিট শচীন

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ১০:৩১ পিএম

এবারের বিশ্বকাপে তুমুল ফর্মে আছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। এরই মধ্যে তার ব্যাট থেকে এসেছে পাঁচটি হাফ-সেঞ্চুরি! কেউ কেউ ‘রান-মেশিন’ বলেও আখ্যা দিচ্ছেন তাকে। তবু কোহলিতে ততটা মুগ্ধ নন ওয়েস্ট ইন্ডিজের কিংবদিন্ত ক্রিকেটার ব্রায়ান লারা। শচীন টেন্ডুলকারই তার ফেভারিট।

বৃহস্পতিবার মুম্বাইয়ে ডি ওয়াই পাতিল ইউভার্সিটির ডক্টরেট ইন সায়েন্স অনুষ্ঠানে উপস্থিত থেকে ক্যারিবিয়ান কিংবদন্তি লারা বিরাট ও শচীনের তুলনা প্রসঙ্গে বলেন, “বিরাট কোহলি রান মেশিন। কিন্তু খারাপ লাগলেও বলতে হচ্ছে শচীন টেন্ডুলকারই আমার ফেভারিট।”

তবে বিরাটের প্রশংসা করতে ভুলেননি ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক। লিগে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপে বিরাটের নেতৃত্বে সেমি-ফাইনালে জায়গা নিয়েছে ভারত। লিগ পর্বে দলটি শেষ ম্যাচ মঙ্গলবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে।

শচীনের সঙ্গে বিরাটের তুলনা পছন্দ না-হলেও এই মুহূর্তে বিরাট কোহলি যে অন্যদের থেকে অনেক এগিয়ে এ নিয়ে কোনো সন্দেহ নেই লারার। এবারের বিশ্বকাপে চারটি সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। দুর্দান্ত ফর্মে আছেন ইংল্যান্ডের জনি বেয়ারস্টো। কিন্তু তিন ফরম্যাটের ক্রিকেটে বিরাট যে কারো চেয়ে এগিয়ে রয়েছে বলে মনে করেন লারা।

“সব ফরম্যাটেই বিরাট কোহলির সঙ্গে বিশ্বের অনান্য ব্যাটসম্যানদের একটা বড় পার্থক্য রয়েছে।”

“ভারতীয় ক্রিকেটে শচীনের প্রভাব অবিশ্বাস্য। কারণ একটা সময় ছিল, যখন ভারতীয় ব্যাটসম্যানদের ঘরের মাঠে সেরা কিন্তু বিদেশে জিরো বলা হত। কিন্তু শচীন সেই ভাবনায় বদল এনেছে। আজকের দিনে ভারতীয় ব্যাটম্যানরা বিশ্বের যেকোনো পিচে সফল। আমার মনে হয়, বিশ্বের যেকোনো পিচে সফল হওয়ার ক্ষেত্রে শচীন অন্যদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করেছে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত