তিউনিসিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশী যাত্রীবাহী একটি নৌকা ডুবে কমপক্ষে ৮০ জন নিহতের আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিকভাবে উদ্ধার পাওয়া চারজনের বরাত দিয়ে এই খবর জানিয়েছে বিবিসি ও রয়টার্স।
তিউনিসিয়ার সরকারি কর্মকর্তা এবং রেড ক্রিসেন্টের বরাতে সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, নৌকাটিতে আফ্রিকান অভিবাসনপ্রত্যাশীরা লিবিয়া থেকে ইউরোপের পথে পাড়ি জমিয়েছিলেন। বৃহস্পতিবার নৌকাটি জারজিস শহরের কাছে ডুবে যায়। এতে বহু মানুষ পানিতে
তলিয়ে গেছেন।
উদ্ধার হওয়া চারজনের মধ্যে একজন স্থানীয় হাসপাতালে নেওয়ার পর মারা যান।
গত মে মাসে দেশটির উপকূলে এমনই এক অভিবাসনপ্রত্যাশীদের নৌকা উল্টে অন্তত ৬৫ জন ডুবে গিয়েছিলেন। তাদের মধ্যে বেশিরভাগই ছিলেন বাংলাদেশি। এরপর জুন মাসে সেখান থেকে ৬৪ বাংলাদেশিকে উদ্ধার করা হয়।
