নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের মাধবপাশা সর্বজনীন হরিমন্দির প্রাঙ্গণে মাদক সেবন ও জুয়া খেলতে নিষেধ করায় ওই মন্দিরের সেবায়েত রেনু সরদারের (৮০) ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গত বুধবার দিনগত রাত ২টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় ওই সেবায়েতকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সেবায়েতের স্বজন রায় মোহন জানান, সেবায়েত রেনু সরকার প্রতিদিনের মতো বুধবার রাতে ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে মুখোশধারী পাঁচ থেকে ছয়জন দুর্বৃত্ত মন্দিরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় শব্দে সেবায়েতের ঘুম ভেঙে যায়। দুর্বৃত্তরা রেনু সরকারকে লক্ষ্য করে ধারাল অস্ত্র দিয়ে কোপ দিলে ঠেকাতে গিয়ে বাম হাতে কোপ লাগে। এ সময় সেবায়েতের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে মুখোশধারী দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহত সেবায়েত রেনু সরকার বলেন, ‘বেশ কিছুদিন ধরে মন্দির প্রাঙ্গণে কিছু লোকজন তাসের জুয়া খেলত এবং মাদক সেবন করত। আমি তাদের মাদক সেবন করতে এবং জুয়া খেলতে নিষেধ করি।
