চোট কাটিয়ে একাদশে মাহমুদউল্লাহ

আপডেট : ০৫ জুলাই ২০১৯, ০৩:২২ পিএম

যা ধারণা করা হচ্ছিল তাই হলো। চোট কাটিয়ে একাদশে ফিরেছেন বাংলাদেশ দলের মিডল অর্ডার ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ মাহমুদউল্লাহ রিয়াদ। বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলছেন তিনি। একাদশে ফিরেছেন স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও।

ঐহিত্যবাহী লর্ডসে ম্যাচটিতে টসে হেরে প্রথমে বোলিংয়ে নেমেছে বাংলাদেশ। ম্যাচটিতে টাইগারদের একাদশে দুটি পরিবর্তন অনুমিতই ছিল।

আফগানিস্তানের বিপক্ষে খেলার সময় কাফ মাসলে চোট পেয়েছিলেন মাহমুদউল্লাহ। চোটের কারণে খেলতে পারেননি ভারতের বিপক্ষে। তার পরিবর্তে ম্যাচটিতে একাদশে ডাক পেয়েছিলেন সাব্বির রহমান। খেলেছিলেন ৩৬ রানের ইনিংস। মাহমুদউল্লাহ ফেরায় পাকিস্তানের বিপক্ষে বাদ পড়ে গেছেন সাব্বির।

কম্বিনেশনের কারণে ভারতের বিপক্ষে না খেলা মেহেদী হাসান মিরাজও ফিরেছেন পাকিস্তানের বিপক্ষে। তার ফেরায় বাদ পড়তে হয়েছে ভারতের বিপক্ষে একটি উইকেট নেওয়া পেসার রুবেল হোসেনকে।

অন্যদিকে, আফগানিস্তানের বিপক্ষে সবশেষ ম্যাচে জয় পাওয়া একাদশ নিয়েই মাঠে নেমেছে পাকিস্তান। একাদশে কোনো পরিবর্তন আনেনি তারা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান।

পাকিস্তান একাদশ: ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, হারিস সোহেল, সরফরাজ আহমেদ (অধিনায়ক-উইকেটকিপার), ইমাদ ওয়াসিম, শাদাব খান, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির, শাহিন আফ্রিদি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত