গঠিত হলো চলচ্চিত্রবিষয়ক জাতীয় পরামর্শক কমিটি

আপডেট : ০৬ জুলাই ২০১৯, ১২:১৯ এএম

চলচ্চিত্র বিষয়ে সরকারকে বিভিন্ন পরামর্শ এবং চলচ্চিত্রের উন্নয়নের স্বার্থে কাজ করার জন্য গঠন করা হলো জাতীয় পরামর্শক কমিটি।

২ জুলাই তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে কমিটি গঠনের খবর জানানো হয়। প্রজ্ঞাপনে ২৪ সদস্যের তালিকা প্রকাশ করা হয়েছে। যারা কমিটিতে রয়েছে তারা হলেন তথ্যমন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রী, তথ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, শিল্প মন্ত্রণালয় সচিব, বাণিজ্য মন্ত্রণালয় সচিব, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সচিব, আইন ও বিচার বিভাগ সচিব, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ সচিব, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক, চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী, ফিল্ম আর্কাইভের মহাপরিচালক।

বাকি ১২ জন হলেনÑ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান, এফবিসিসিআইর একজন প্রতিনিধি, চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির একজন প্রতিনিধি, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দীন নওশাদ, সারাহ বেগম কবরী, ড. ইনামুল হক, সুবর্ণা মুস্তাফা, চলচ্চিত্র সংসদের একজন প্রতিনিধি, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক ইমদাদুল হক মিলন, মোরশেদুল ইসলাম, অতিরিক্ত সচিব (প্রশাসন ও চলচ্চিত্র)/ যুগ্ম সচিব (চলচ্চিত্র), তথ্য মন্ত্রণালয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত