সরফরাজের পাশে আর্থার

আপডেট : ০৭ জুলাই ২০১৯, ১২:৩৩ এএম

শুক্রবার লর্ডসে বাংলাদেশকে ৯৪ রানে হারিয়ে এবারের বিশ্বকাপ যাত্রার সমাপ্তি টেনেছে পাকিস্তান। শুরু থেকে ১৯৯২ বিশ্বকাপের সঙ্গে কাকতালীয়ভাবে মিলে যাওয়াতে পাকিস্তানিরা শিরোপার স্বপ্ন আবার দেখতে শুরু করেছিলেন। কিন্তু সেখানে এবার দলটি সেমিফাইনালে পৌঁছাতে ব্যর্থ হয়।

অবশ্য সেমিফাইনালে যেতে হলে পাকিস্তানকে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে ইতিহাসে রেকর্ড রানে জিততে হতো। ম্যাচের আগের দিন তেমন এক আশার কথাও শুনিয়েছিলেন দলটির অধিনায়ক। কিন্তু মাঠে এসে ব্যর্থ হয় দলটি।

ম্যাচশেষে অধিনায়ক সরফরাজ বলেন, ‘দলের দুর্ভাগ্য যে ভালো খেলা সত্ত্বেও সেমিফাইনালে উঠতে পারিনি। আসলে উইন্ডিজের সঙ্গে হার আমাদের পিছিয়ে দিয়েছে। টুর্নামেন্টের শুরুতে ফলাফল আমাদের পক্ষে আসছিল না। তাই আমরা এই নিয়ে আলোচনা করে দলে কিছু পরিবর্তন আনি। শেষ কিছু ম্যাচে দলের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব ভালো যাচ্ছিল। এটা আমাদের জয়ের ধারায় ফিরিয়ে এনেছে।’

 

এদিকে বাংলাদেশের সঙ্গে ম্যাচ নিয়ে কোচ মিকি আর্থার বলেন, ‘আমরা বাংলাদেশের সঙ্গে বড় ব্যবধানে জিতে সেমিফাইনালের টিকিট জিততে চেয়েছিলাম। টসও আমাদের পক্ষে ছিল। আমরা চেয়েছিলাম কমপক্ষে ৪০০ রান করতে। তবে মাঠ সেøা থাকায় আমরা কাক্সিক্ষত রান তুলতে পারিনি।’ কোচও অধিনায়কের সঙ্গে সুর মিলিয়ে বলেছেন, ‘উইন্ডিজের সঙ্গে ম্যাচে বাজে হার আমাদের রান রেটে পিছিয়ে দিয়েছে। ওই এক ম্যাচের ঝড় আমরা আর সামলাতে পারিনি। এটা আমাদের জন্য হতাশার।’

তবে কোচ দাবি করছেন রান রেটের হিসাব নিয়ে নতুন করে ভাবা উচিত। তিনি নিজে একটা উপায় বাতলেও দিয়েছেন, ‘রান রেট নয় বরং জয়ের সংখ্যা বিবেচনায় এনে নিয়ম করা উচিত। এরপর প্রয়োজনে হেড টু হেড ও শেষে রান রেট দেখা যেতে পারে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত