নতুন মৌসুমের জন্য মুখিয়ে রোনালদো

আপডেট : ০৭ জুলাই ২০১৯, ০৩:৪৯ পিএম

ছুটির আমেজ এখনো কাটেনি ক্রিস্তিয়ানো রোনালদোর। ছুটির মাঝেই ভাবতে শুরু করেছেন নতুন মৌসুম নিয়ে। জানিয়েছেন, ২০১৯-২০ মৌসুমের জন্য মুখিয়ে আছেন তিনি; মুখিয়ে আছেন গোল করতে, আরো শিরোপা জিততে।

নতুন মৌসুমে ইউভেন্তুসের কোচের চেয়ারে পরিবর্তন আসছে। মাস্সিমিলিয়ানো আল্লেগির উত্তরসূরি হিসেবে মাওরিসিও সাররিকে বেছে নিয়েছে তুরিনের ক্লাবটি। নতুন কোচের অধীনে খেলতে প্রস্তুত বলে জানিয়েছেন রোনালদো- “আমি প্রস্তুত।”

“ভালো একটি মৌসুম কাটানো চাওয়া আমার সবসময়কার লক্ষ্য থাকে। বছরের পর বছর আমি আমার সেরাটা দিয়ে খেলতে চাই। অনেক শিরোপা জিততে চাই।”

ছুটি কাটাতে রোনালদো এখন আছেন নিজের শহর পর্তুগালের মাদেইরায়। এখানেই তার জন্ম, বেড়ে ওঠা। শৈশবের শহরের প্রতি ভালো লাগার শেষ নেই পাঁচবারের বর্ষসেরা ফুটবলার রোনালদোর।

“এখানে আসতে পেরে আমি গর্বিত। এখানে আমি আমার পরিবার নিয়ে এসেছি। দুই দিন থাকবো। আশা করছি, সবকিছু ভালো কাটবে।”

গত মৌসুমে ইউভেন্তুসের হয়ে ৪৩টি ম্যাচ খেলে ২৮টি গোল করেছিলেন ‘সিআর সেভেন’ রোনালদো। অবদান রাখেন সেরি আয় ও ইতালিয়ান সুপার কাপ জয়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত