সমালোচনা স্বাভাবিকভাবেই নিচ্ছেন মাশরাফী

আপডেট : ০৭ জুলাই ২০১৯, ০৬:২৯ পিএম

বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি মাশরাফী বিন মোর্ত্তজা। টাইগার অধিনায়ককে তাই সমালোচনায় বিদ্ধ হতে হচ্ছে। বলতে গেলে মাশরাফীর সমালোচক হিসেবে একটা গ্রুপই তৈরি হয়ে যেন। তবে নিজেকে নিয়ে চলা সব সমালোচনা স্বাভাবিকভাবেই নিচ্ছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক।

রোববার বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরে বাংলাদেশ দল। এ সময় বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাশরাফী।

নিজের পারফরম্যান্সের সমালোচনাকে অমূলকভাবে নিচ্ছেন কিনা এমন এক প্রশ্নের উত্তরে মাশরাফী বলেন, ‘‘অবশ্যই না। এটাই স্বাভাবিক। আমার জায়গায় অন্য কেউ থাকলেও তাকে স্বাভাবিকভাবে নিতে হতো।’’

বাস্তবতার কথা তুলে ধরে মাশরাফী বললেন, ‘‘আমি পরো দায়ভার নিচ্ছি এবং নিতেও হবে। একই সঙ্গে বলব, সমালোচনা হয়েছে বা হবে। এটা সারা বিশ্বে বিশেষ করে, যে কোনো টুর্নামেন্ট বা সিরিজের পরে হয়। বিশ্বকাপের পরে হয়। এটা খুব স্বাভাবিক।’’

অবসর প্রসঙ্গে ওঠা প্রশ্নে মাশরাফী বলেন, ‘‘এখনো স্থির করিনি। আসলাম, অবশ্যই কথা বলে স্থির করব।’’

বিশ্বকাপে বাংলাদেশ দশ দলের মধ্যে ৮ম হয়ে ফিরেছে। নিজেদের ৯ ম্যাচে জিতেছে ৩টিতে। একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত