আ. লীগের উপদেষ্টা হলেন ইনাম আহমেদ চৌধুরী

আপডেট : ০৭ জুলাই ২০১৯, ১০:০৭ পিএম

বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন একাদশ সংসদ নির্বাচনের পূর্বে। এবার তাকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে।

রোববার রাতে দলের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২০১৬ সালের ২২ ও ২৩ অক্টোবরে দলের ২০তম কাউন্সিলের প্রদত্ত ক্ষমতাবলে তাকে দলের উপদেষ্টা পরিষদের সদস্য মনোনয়ন দেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইনাম আহমেদ চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। সিলেট-১ আসনে একাদশ সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন ইনাম আহমেদ চৌধুরী। ওই আসনে ধানের শীষের প্রতীক পান খন্দকার আবদুল মুকতাদির।

বিএনপির মনোনয়ন বঞ্চিত হয়ে তিনি গত বছরের ১৯ ডিসেম্বর রাতে গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফুলের তোড়া দিয়ে তিনি আওয়ামী লীগে যোগ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত