রয়েল টিউলিপের লেনদেন শুরু মঙ্গলবার

আপডেট : ০৭ জুলাই ২০১৯, ১১:০৮ পিএম

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন প্রক্রিয়া শেষে পাঁচ তারকা হোটেল রয়েল টিউলিপের সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের শেয়ার লেনদেন আগামী মঙ্গলবার দুই স্টক এক্সচেঞ্জে শুরু হচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে কোম্পানিটির আইপিওতে আবেদনকারীদের মধ্যে বরাদ্দ দেওয়া শেয়ার গত ২৬ জুন শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে জমা হয়। গত ২৩ মে লটারির মাধ্যমে কোম্পানিটির আইপিওতে আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেওয়া হয়। গত ২৩ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহণ করা হয়।

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত