১০৫ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ০২:৪৩ এএম

সুপ্রিম কোর্টে মামলা পরিচালনার জন্য ১০৫ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। গতকাল রবিবার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে ‘দ্য বাংলাদেশ ল অফিসার্স অর্ডার ১৯৭২-এর ৩ (১) অনুচ্ছেদ’ অনুযায়ী, সুপ্রিম কোর্টের ১০৫ জন আইনজীবীকে পুনরায়

আদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করা হলো। এর আগে নিয়োগ পাওয়া ৫২ জনকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে বহাল রাখা হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্তদের নিয়ে সহকারী অ্যাটর্নি জেনারেলের সংখ্যা দাঁড়াল ১৫৭ জনে।

বর্তমানে সুপ্রিম কোর্টে মামলা পরিচালনার জন্য একজন অ্যাটর্নি জেনারেল, দু’জন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল রয়েছেন। নতুন করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিতে সম্প্রতি ২০১৭ সালের আগে নিয়োগপ্রাপ্তদের পদত্যাগের আহ্বান জানান আইনমন্ত্রী আনিসুল হক ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এরই ধারাবাহিকতায় ডেপুটি অ্যাটর্নি জেনারেলদের প্রায় সবাই পদত্যাগপত্র জমা দেন। নতুন ডেপুটি অ্যাটর্নি জেনারেলদের নিয়োগ প্রক্রিয়াও শিগগির হবে বলে জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত