পাকা আমের হালুয়া

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ১০:০৪ এএম

আমের মৌসুম চলছে আর ফ্রিজে আম থাকবে না তা কি হয়। পাকা আম দিয়ে কি তৈরি করা যায় সেটা অনেকে ভেবে পাচ্ছেন না। আমের অনেক রেসিপিই রয়েছে আপনার জন্য। ৩০ মিনিটের মধ্যেই তৈরি করতে পারবেন আমের একটি পদ। দেরি না করে ঝটপট তৈরি করে ফেলুন পাকা আমের হালুয়া।

উপকরণ: ২ কাপ আমের রস, দেড় কাপ দুধ, আধা কাপ সুজি, ঘি ২-৩ টেবিল চামচ (পরিমাণ মতো), আধা কাপ চিনি (স্বাদমতো)

প্রণালি: আম টুকরো করে কেটে ব্লেন্ড করে নিতে নিন। আমের রস ও দুধ মিশিয়ে নিতে হবে। কড়াইয়ে ঘি দিয়ে সুজি হালকা করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে আম ও দুধের মিশ্রণটা সুজির সঙ্গে ঢেলে দিতে হবে এবং নাড়তে থাকতে হবে। এবার মিশ্রণটা শুকিয়ে আসলে চিনি দিয়ে দিতে হবে। চিনি গলে মিশ্রণটা আবার শুকিয়ে ঘন হয়ে আসলে তৈরি হয়ে গেল হালুয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত