বিশ্বকাপ শেষ খাজার

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ১০:১৭ পিএম

হ্যামস্ট্রিংয়ের চোটে বিশ্বকাপ শেষ হয়ে গেছে অস্ট্রেলিয়ার টপ অর্ডার ব্যাটসম্যান উসমান খাজার। দলটির কোচ জাস্টিন ল্যাঙ্গার সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

লিগ পর্বে অস্ট্রেলিয়ার হয়ে সব কটি ম্যাচই খেলেছিলেন খাজা। ৯ ম্যাচে ২টি ফিফটিসহ করেন ৩১৬ রান। শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট করার সময় ইনজুরিতে পড়েন খাজা। তিন নম্বরে ব্যাট করতে নেমে একপর্যায়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। এরপর দলের প্রয়োজনে আট নম্বরে আবারও ব্যাটিংয়ে নামেন তিনি। অবশ্য বেশিক্ষণ টিকতে পরেননি। ১৮ রানে ফেরেন। দক্ষিণ আফ্রিকা ম্যাচটি জিতেছিল ১০ রানে। ফলে লিগ পর্বে দ্বিতীয় হয়ে সেমিতে ওঠে অস্ট্রেলিয়া। ল্যাঙ্গার বলেন, ‘এটা অবশ্যই তার জন্য খুবই বেদনার যে সে বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে পারবে না। খাজার বিকল্প হিসেবে ম্যাথু ওয়েডকে স্কোয়াডে যুক্ত করা হয়েছে।’ শুধু খাজা নয়, মার্কাস স্টয়নিসেরও আগামী মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে খেলা অনিশ্চিত। আগে থেকেই সাইড স্ট্রেইনের চোটে ভুগছেন তিনি। দক্ষিণ আফ্রিকার সঙ্গে ম্যাচে ২২ রান করেন স্টয়নিস। অলরাউন্ডার মিচেল মার্শকে স্টয়নিসের ব্যাকআপ হিসেবে দলে ডাকা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত