মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা পরিচালক শহীদুল আহসান ব্যাংকটির নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩৪৫তম সভায় এ সিদ্ধান্ত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ধীরে ধীরে নিজেকে শিল্পপতি হিসেবে প্রতিষ্ঠিত করেন শহীদুল আহসান। আইপে সিস্টেম, আহসান গ্রুপ ও প্রিয় ডটকমের চেয়ারম্যান শহীদুল আহসান সংবাদভিত্তিক টেলিভিশন ডিবিসির ব্যবস্থাপনা পরিচালক ও ডেইলি অবজারভারের পরিচালক। বিজ্ঞপ্তি
