গুগল ড্রাইভের অ্যাপস নিরাপদ তো?

আপডেট : ০৯ জুলাই ২০১৯, ১০:১৯ পিএম

স্মার্টফোনে কত ধরনেরই তো অ্যাপস ডাউনলোড করতে হয়। কিন্তু সেগুলো ফোনের জন্য কতটুকু নিরাপদ। কারণ স্মার্টফোন এখন ব্যক্তিগত গুরুত্বপূর্ণ তথ্যের ভা-ার।

ডেইলি মিরর জানায়, এক হাজারেরও বেশি অ্যাপস পাওয়া গেছে যেগুলো স্মার্টফোনের গুরুত্বপূর্ণ ডাটা দখল করে নেয়।

ইন্টারন্যাশনাল কম্পিউটার সায়েন্স ইনস্টিটিউট (আইসিএসআই)-এর গবেষকরা গুগল প্লে স্টোরের ৮৮ হাজার অ্যাপস পরীক্ষা করে দেখেছেন যার ১৩২৫টিই আপনার স্মার্টফোনের জন্য নিরাপদ নয়।

এই সব অ্যান্ড্রয়েড অ্যাপস স্মার্টফোন থেকে ডাটা সংগ্রহ করে নেয়। যদিও এমনটা করা হয় না এটা বলে থাকে তারা।

এই সব অ্যাপসের মধ্যে রয়েছে স্যামসাং হেলথ, স্যামসাং ব্রাউজার, ডিজনিস হং কং, ডিজনিল্যান্ড পার্কের মতো জনপ্রিয় কিছু অ্যাপ।

গবেষকরা দেখেন যে, নানাভাবে এমনকি ৫০-এরও অধিকভাবে তারা স্মার্টফোনের ডাটা সংগ্রহে সক্ষম। যার মধ্যে রয়েছে, ইমেইল, ফোন নম্বর, আইএমইআই নম্বর গুরুত্বপূর্ণ জায়গাও। আধুনিক প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে তথ্য নিরাপত্তার ব্যপারটিও এখন প্রধান আলোচ্য বিষয়। সাম্প্রতিক সময়ে বেশ কিছু জনপ্রিয় অ্যাপসের বিরুদ্ধে ব্যবহারকারীদের তথ্য বেহাত করার প্রমাণ পাওয়া গেছে। এসবের মধ্যে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের নামটিও রয়েছে। এছাড়া গুগল ড্রাইভে যেসব অ্যাপস পওয়া যায়, তার সবগুলো নিরাপদ নয়, বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতিতে কোনো অ্যাপস ফোনে ডাউনলোড করার আগে ব্যবহারকারীর সতর্কতা অবলম্বন জরুরি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত