মহাসড়কে ধীরগতির যানের জন্য লেনের নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট : ১০ জুলাই ২০১৯, ০১:১৫ এএম

যানজট ও সড়ক দুর্ঘটনা এড়াতে দেশের মহাসড়কগুলোতে ধীরগতির যানবাহনের জন্য আলাদা লেন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, মহাসড়কে সেøা মুভিং ভেহিকেল (রিকশা, ভ্যানগাড়ি, ঠেলাগাড়ি) যাতে নিরাপদে চলতে পারে, তার ব্যবস্থা থাকতে হবে। আলাদা লেন করতে হবে। এর বাইরে দেশের সরকারি সব কলেজকে বিশ^বিদ্যালয়ের অধিভুক্ত করারও নির্দেশ দিয়েছেন তিনি।

গতকাল মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বৈঠক শেষে সাংবাদিকদের এসব বিষয়ে ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘দেশের সব সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত করতে হবে। মান অনুযায়ী জাতীয়, আঞ্চলিক ও জেলা সড়কগুলো প্রশস্ত হবে। প্রতিটি সড়ক আগের তুলনায় পুরু হবে, যাতে লোড বহন করতে পারে সড়কগুলো।’ এম এ মান্নান বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন মহাসড়কে সেøা মুভিং ভেহিকেল (রিকশা, ঠেলাগাড়ি, ভ্যানগাড়ি) যাতে নিরাপদে চলতে পারে, তার ব্যবস্থা থাকতে হবে। খালি দ্রুতগতির গাড়ি ধুলা উড়িয়ে মানুষ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত