ওসি মোয়াজ্জেমের জামিন আবেদন খারিজ

কিছু ডিসি-ওসি নিজেদের জমিদার মনে করেন

আপডেট : ১০ জুলাই ২০১৯, ০১:১৫ এএম

নুসরাত রাফির জবানবন্দি মোবাইলে ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা ফেনীর সোনাগাজী থানার বরখাস্ত ওসি মোয়াজ্জেম হোসেনকে জামিন দেয়নি হাইকোর্ট। তার করা আবেদনটি আজ মঙ্গলবার উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খিজির হায়াতের

সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির জবানবন্দি মোবাইলে ভিডিও করে তা ইন্টারনেটে ছেড়ে দেওয়ার অভিযোগের মামলায় ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গত ১৬ জুন রাজধানীর শাহবাগ এলাকা থেকে মোয়াজ্জেমকে গ্রেপ্তার করা হয়।

আদালতে মোয়াজ্জেমের পক্ষে ছিলেন আইনজীবী মো. আহসান উল্লাহ ও সালমা সুলতানা। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. রেজাউল করিম। এই মামলার বাদী সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সাইয়্যেদুল হক সুমন এ সময় আদালতে ছিলেন। এ মামলায় জামিন পেতে গত ২ জুলাই হাইকোর্টে আবেদন করেছিলেন মোয়াজ্জেম হোসেন।

শুনানিকালে কতিপয় ডিসি ও ওসির কর্মকা-ের বিষয়ে উষ্মা প্রকাশ করে আদালত বলে, তারা নিজেদের জমিদার মনে করেন, মনে করেন তারাই সবকিছু। আদালত আরও বলেন, ওই সময় নুসরাত জাহান রাফিকে নিরাপত্তা দিলে এ ঘটনা এড়ানো যেত।

গতকাল শুনানিকালে হাইকোর্ট বলে, ‘তার (ওসি মোয়াজ্জেম) উচিত ছিল তাকে (নুসরাত) নিরাপত্তা  দেওয়া। কিন্তু ক্ষমতা থাকার পরও এটি না করে ওই ছাত্রীর বক্তব্য ভিডিও রেকর্ড  করে তা ইন্টারনেটের মাধ্যমে ছড়ানো হয়েছে। এমন কাজ করে চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন তিনি। নুসরাতকে নিরাপত্তা দিলে এই ঘটনা এড়ানো যেত। দায়িত্ব ও ক্ষমতা থাকার পরও কেউ যদি তা পালন না করে আর কোনো ঘটনা ঘটলে সেই ব্যক্তিও সমানভাবে দায়ী।’

শুনানির এক পর্যায়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘সরকারি অফিসার হয়ে তিনি (মোয়াজ্জেম) ভিডিও করলেন, আর তা ভাইরাল হলো। তাকে জামিন  দিলে জনমনে কী বার্তা যাবে? পুলিশ অফিসারদের এমন দায়িত্বহীন কাজ আগে দেখিনি। মেয়েটিকে যেসব প্রশ্ন করেছে তা শোনা যায় না (অশ্লীল)!

আদালত আরও বলে, ‘মেয়েটি (নুসরাত) থানায় অভিযোগ করতে এলো। এজাহারের জন্য তাকে লিখিত বক্তব্য দিতে বললেই হতো। সেখানে এসব প্রশ্নের কোনো দরকার হয়?’ শুনানি শেষে হাইকোর্ট জামিন আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন। 

সোনাগাজীতে স্থানীয় ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী নুসরাতকে একই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলা কর্তৃক যৌন নির্যাতনের অভিযোগের প্রতিবাদ ও থানায় মামলা করলে নিপীড়নকারী ওই অধ্যক্ষ ও তার অনুসারীদের রোষানলে পড়েন নুসরাত। গত ৬ এপ্রিল সকালে ওই মাদ্রাসার সাইক্লোন শেল্টার ভবনের ছাদে নুসরাতের গায়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয় মুখোশধারী কয়েকজন। গুরুতর অবস্থায় নুসরাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে পাঁচ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হার মানেন নুসরাত। এর আগে গত মার্চ মাসে অধ্যক্ষ সিরাজের বিরুদ্ধে সোনাগাজী থানায় শ্লীলতাহানির অভিযোগ করার পর ওসি মোয়াজ্জেম হোসেন নুসরাতকে থানায় ডেকে নিয়ে তার জবানবন্দি মোবাইলে ভিডিও করেন। এরপর তা ইন্টারনেটে ছড়িয়ে পড়ে যা পিবিআইয়ের তদন্তেও উঠে আসে। 

  মেরে চলে যাবে তা সম্ভব নয়। আলাদা স্বল্পগতির গাড়ির জন্য লেন করা হবে। নির্দিষ্ট দূরত্বে বিশ্রামাগারও থাকতে হবে।’

এম এ মান্নান বলেন, ‘আগের সরু সেতুগুলো ভেঙে বড় করা হবে। ইতিামধ্যে কাজ শুরু হয়েছে অনেক জায়গায়। মানসম্পন্ন কাজের জন্য নজরদারিও বাড়ানো হবে। সব সড়কই একসঙ্গে পারব না। পর্যায়ক্রমে সব সড়ক পুরু ও প্রশস্ত করা হবে।’

এদিকে দেশের সব সরকারি কলেজ সংশ্লিষ্ট এলাকার বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘যেসব নতুন বিশ্ববিদ্যালয় আমরা বানাচ্ছিÑ আশা করি সুনামগঞ্জে নতুন একটি বিশ্ববিদ্যালয় হবে অচিরেই। এমন নতুন বিশ^বিদ্যালয় হওয়ার পর এর আওতায় যে কয়েকটি সরকারি কলেজ আছে, এর সঙ্গে অধিভুক্ত হবে। সরকারি কলেজগুলো বিশ্ববিদ্যালয়টির অংশ হয়ে যাবে। যেমন ঢাকায় আছে (৭ কলেজ)। এটা সারা দেশেই করা হবে।’

পরিকল্পনা মন্ত্রী আরও বলেনÑ ‘বিশ্ববিদ্যালয়ে ৩০ হাজার, ৬০ হাজার শিক্ষার্থী। উনি (প্রধানমন্ত্রী) বলেছেন, এটা কীভাবে হতে পারে! এটা হয় নাকি কোথাও! শিক্ষার্থীরা আসছে আর ভর্তি হচ্ছে। এখানে সীমাবদ্ধতা থাকা উচিত। শিক্ষক ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ঠিক করবেন কতজন শিক্ষার্থী হতে পারে। ছাত্রছাত্রী বাড়ানো যাবে না। আনলিমিটেড নাম্বার স্টুডেন্ট নট অ্যালাউড।’ এ বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি কাজ করবেন বলেও জানান পরিকল্পনামন্ত্রী।

মাঠ, গবেষণাগার, গ্রন্থাগার প্রচুর পরিমাণে করার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। সভায় রাজধানীর সরকারি তিতুমীর কলেজের মাঠ নিয়েও কথা হয়। এম এ মান্নান বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশ হলো, তিতুমীর কলেজের মাঠ মাঠই থাকবে। মাঠ যেন কেউ নিতে না পারে।’

দেশের ২৬৭টি জরাজীর্ণ ডাকঘর সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য বাংলাদেশ ডাক বিভাগের অধীনস্ত জরাজীর্ণ ডাকঘরগুলোর সংস্কার পুনর্বাসন প্রকল্প হাতে নিচ্ছে ডাক বিভাগ। এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী জানান, ডাক বিভাগের বিষয়ে একনেকে প্রধানমন্ত্রী বলেছেন, ডাক বিভাগকে আধুনিক করতে হবে। তাদের নিজস্ব চিন্তা দিয়ে ডিজিটাল ডাকঘর প্রতিষ্ঠার মাধ্যমে বহুমুখী কর্মকা- পরিচালনা করতে হবে। যাতে তারা নিজেরাই আয় করতে পারে। তা না হলে ডাক বিভাগ আগামীতে আর থাকবে না। সারাজীবন তাদের এভাবে চালানো যাবে না। প্রধানমন্ত্রী বলেন, ‘আগারগাঁওয়ে নতুন জিপিও ভবন নির্মাণ করা হয়েছে। সেটি যেন সবুজ পার্ক হয়। সেখানে যেন মানুষ অবসরে ঘুরতে যেতে পারেন, সে ব্যবস্থা করতে হবে।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত