আলোচনা-সমালোচনার ভেতর সৌদি আরবের নির্ধারিত কনসার্ট বাতিল করেছেন মার্কিন র্যাপার নিকি মিনাজ। সামনের সপ্তায় কনসার্টটি হওয়ার কথা ছিল।
রক্ষণশীল সৌদি আরবের মতো দেশে মিনাজের গান গাওয়ার কথা শুনে গোটা বিশ্ব অবাক হয়েছিল। দেশটি গত কয়েক বছরে শিল্প ক্ষেত্রে নিজেদের ট্যাবু ভাঙার চেষ্টা করছে। তবু মিনাজের মতো শিল্পীর সেদেশে যাওয়ার খবর আলোচনার ঝড় তোলে।
কনসার্ট বাতিল করার কারণ হিসেবে মিনাজ বলেন, ‘অনেক ভেবেচিন্তে আমি সৌদি আরবে গান না গাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নারী অধিকার এবং এলজিবিটিকিউ কমিউনিটির প্রতি এটি আমার সম্মান।
ওই কনসার্টে মদ নিষিদ্ধ থাকার কথা ছিল। এ ছাড়া নারীদের আবায়া (এক ধরনের ঢিলেঢালা লম্বা পোশাক) পরতে বলা হয়েছিল।
বিষয়টি নিয়ে নারীদের একটা অংশ নাখোশ ছিলেন। তারা বলছিলেন, নিকি মিনাজের গানগুলো যৌনতায় ভরা এবং অশ্লীল শারীরিক অঙ্গভঙ্গিপূর্ণ।
