জনশুমারিতে ব্যবহার হবে স্যাটেলাইট ইমেজ

আপডেট : ১০ জুলাই ২০১৯, ১০:৫৪ পিএম

জনসংখ্যা গণনা বা জনশুমারিতে ব্যবহার করা হবে স্যাটেলাইট ইমেজ। দেশের সব মানুষ ও পরিবারকে গণনার মধ্যে আনতে এ উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। গতকাল আগারগাঁওয়ে বিবিএস মিলনায়তনে এক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্য ও পরিসংখ্যান বিভাগের সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মাধ্যমে পরবর্তী জনশুমারি বাস্তবায়নের লক্ষ্যে শুমারির প্রশ্নপত্র ও পরবর্তী প্রস্তুতি শুরু করেছে। এরই অংশ হিসেবে দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত