১৯৮৩ সালের ২২ জুন, ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ঘটে গেল বিশ্বকাপ ইতিহাসের অনেক বড় অটঘটন। ভারত হারিয়েছে তখন ভীষণ শক্তিশালী ইংল্যান্ডকে। তাই এই মাঠ কপিল দেবের মনে আলাদা দাগ কেটে আছে।
তবে এদিন কপিলের কণ্ঠজুড়ে ছিল সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ভারতের উইকেটকিপারের সমালোচনা নিয়ে প্রবল আপত্তি তার। বলেন, ‘ধোনিকে নিয়ে সমালোচনা করা অন্যায়। মূলত যারা গ্রেটদের কাতারে চলে যায় তাদের থেকে আশা বেশি থাকে। কিন্তু তারা নিশ্চয়ই আবার ২০ বছরে ফিরে যেতে পারবে না।’ কপিল আরও যোগ করেন, ‘সে হয়তো সমর্থকদের চাওয়া পূরণ করতে পারেনি। তবে দলের পারফরম্যান্স হিসেবে খারাপ খেলেনি। সমস্যা হলো সমর্থকরা তাদের নায়ক থেকে অনেক বেশি আশা করে থাকে। সে দলের জন্য দুর্দান্ত, আর দলের থিংক-ট্যাংক।’ ধোনির শান্ত-স্বভাব কোহলির নেতৃত্বদানে অনেক বেশি সহায়তা করে বলে মতামত দেন কপিল, ‘কোহলির মতো আক্রমণাত্মক অধিনায়কের নেতৃত্ব উন্নতি করার জন্য ধোনির মতো একজন ধীরস্থির, ঠা-া মাথার সাবেক অধিনায়ক দলে থাকা অনেক প্রয়োজন। তার কিপিং দক্ষতা এখনো দুর্দান্ত। হ্যাঁ, এটা সত্য যে, আমরা ২০-২৫ বছরের ধোনির ফর্ম এখন আর পাব না।’
