শুটিং ফ্লোরে যাচ্ছে পূজার নতুন ছবি

আপডেট : ১১ জুলাই ২০১৯, ০৫:৩০ পিএম

হাল সময়ের ক্রেজ-এ পরিণত হয়েছেন পূজা চেরি। শিশু শিল্পী থেকে নায়িকায় পরিণত হওয়া এই শিল্পী অভিনয়ের পাশাপাশি নিজের পড়ালেখাও চালিয়ে যাচ্ছেন। বর্তমানে পূজা ব্যস্ত আছেন ‘শান’ ছবির শুটিং নিয়ে। এ ছবিতে তার বিপরীতে কাজ করছেন সিয়াম আহমেদ।

এদিকে শিগগিরই আরেকটি নতুন ছবিতে কাজ করতে যাচ্ছেন পূজা। যদিও ছবিটিতে তিনি চুক্তিবদ্ধ হয়েছিলেন বহু আগেই। এ নিয়ে গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়েছিল। ‘জিন’ নামের ওই ছবির শুটিং শুরু হবে হবে করেও হচ্ছিল না। তবে সুখবর, আগামী মাসেই শুটিং ফ্লোরে যাচ্ছে পূজার নতুন ছবি ‘জিন’।

জানা যায়, ২০ আগস্ট থেকে ছবিটির শুটিং শুরু হবে। নাদের চৌধুরী পরিচালিত এ ছবির কাহিনি গড়ে উঠেছে হরর থিমকে কেন্দ্র করে। মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে প্রথম লটের শুটিং হবে বলে জানিয়েছেন পূজা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত