‘রিচ ড্যাড পুওর ড্যাড’ রবার্ট কিওসাকির লেখা একটি বেস্ট সেলার বই। ধনী হওয়ার জন্য মানুষের মাঝে কী ধরনের মানসিকতা থাকতে হয়, বইটি তা নিয়েই। লেখকের মতে, মানুষের ৫টি স্বভাব ধনী হওয়ার মতো মানসিকতা গড়ে তুলতে বাধা দেয়। এগুলো হলোÑ
ভয়
ভয় মানুষের একটি স্বাভাবিক আবেগ। সাহসীরাও ভয় পায়। কিন্তু তারা ভয় পেলেও এগিয়ে যায়, আর ভীতুরা পিছিয়ে যায়।
আত্মবিশ্বাসের অভাব
এমন অনেক মানুষ আছেন, নিজের উৎপাদন ক্ষমতা থাকলেও অন্যের অধীনে কাজ করেন। এর কারণ তারা আত্মবিশ্বাসী নন। মধ্যবিত্তদের মাঝে এই ধরনের মানসিকতা বেশি দেখা যায়।
আলস্য
লেখকের মতে, ধনী হওয়ার ৩য় মানসিক বাধাটি হলো আলস্য। আলস্যের কারণে মানুষ তার দক্ষতাকে কাজে লাগায় না। কারও ৫০ হাজার টাকা আয়ের যোগ্যতা থাকলেও আলস্যের কারণে তা হয় ২০ হাজার। অনেকেই আজ করি-কাল করি করে তার ব্যবসা শুরুই করতে পারেন না।
বদ অভ্যাস
ধনী হওয়ার পথে প্রধান আরেকটি মানসিক বাধা হলো বিভিন্ন ধরনের বদ অভ্যাস। একজন মানুষের যদি দিনে ১০০ টাকা বাজে খরচ হয়, মাসের শেষে তা ৩ হাজার টাকায় গিয়ে দাঁড়ায়। দেখা যায় কাজের সময় তাদের কাছে টাকা থাকে না।
অহংকার
অহঙ্কার শুধু পতনের মূলই নয়, এটি মানুষকে ওপরে উঠতে দেয় না। একজন বড় একটি ডিগ্রি নিয়েছে বলে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতে চায় না। এর পেছনে রয়েছে অহংকার। নিজের চেষ্টায় ধনী হতে গেলে অনেক কিছু শিখতে হয়।
