জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের (জেজিটিডিএসএল) গ্রাহকরা এখন থেকে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে বিল পরিশোধ করতে পারবেন। এ লক্ষ্যে গতকাল সিলেটের একটি হোটেলে জেজিটিডিএসএলের সঙ্গে বিকাশের একটি চুক্তি হয়েছে। বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার মিজানুর রশীদ ও জালালাবাদের জেনারেল ম্যানেজার (মার্কেটিং) শাহিনুর ইসলাম দুই প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি হস্তান্তর করেন। চুক্তি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকাশের হেড অব স্ট্র্যাটেজি অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট আলী আহম্মেদ, জেনারেল ম্যানেজার বিজনেস ডেভেলপমেন্ট এস এম বেলাল। এ চুক্তির আওতায় *২৪৭# ডায়াল অথবা বিকাশ অ্যাপ ব্যবহারের মাধ্যমে বিল পরিশোধ করা যাবে। বিজ্ঞপ্তি
