কুমিল্লার দেবিদ্বারে তিনজনকে কুপিয়ে হত্যার পর ঘাতক গণপিটুনিতে নিহত হওয়ার ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত হত্যাকা-ের কোনো ক্লু খুঁজে পায়নি। নিহত নাজমা বেগমের ভাই রুবেল হোসেন ঘাতক মোখলেসকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। এ ছাড়া মোখলেসের স্ত্রী রাবেয়া খাতুন অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা করেছেন।
এদিকে নিহত চারজনের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। গত বুধবার বিকেলে জানাজা শেষে লাশ দাফন করা হয়েছে। এ ছাড়া আহত পাঁচজনের মধ্যে চারজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ও একজনকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
