নোয়াখালীর সোনাইমুড়ির বজরা বজরা এলাকায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯) ধর্ষণচেষ্টা করেছে মাছিমপুর তালীমুল নুরানী কোরআন মাদ্রাসার শিক্ষক মোমিন। এ ঘটনায় ওই শিক্ষককে আটক করে থানায় সোপর্দ করেছে স্থানীয়রা। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। তাকে গত বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বিচারের দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
নীলফামারীর সৈয়দপুরে এক গৃহবধূকে (২২) আটকে রেখে দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। নিখোঁজের ৬ দিন পর গতকাল বৃহস্পতিবার ভোরে রংপুর শহরের ধাপ এলাকার খলিফাপাড়ার একটি বাসা থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ।
নড়াইলের নড়াগাতী চান্দেরচর পঞ্চগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। গত বুধবার সকালে স্কুলের পাশ থেকে ওই ছাত্রীকে তুলে নিয়ে মুখ বেঁধে ধর্ষণ করে এক বখাটে। এ ঘটনায়
থানায় মামলা হয়েছে। প্রতিবাদে বিক্ষোভ করেছে স্থানীরা।
নোয়াখালীতে ছাত্রী ধর্ষণচেষ্টা মাদ্রাসা শিক্ষকের : নোয়াখালীর সোনাইমুড়ির বজরা বজরা এলাকায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টা করেছে মাছিমপুর তালীমুল নুরানী কোরআন মাদ্রাসার শিক্ষক মোমিন। পরিবারের সদস্যরা জানান, ওই ছাত্রী তিন বছর ধরে মাছিমপুর তালীমুল নুরানী কোরআন মাদ্রাসায় কোরআন শিক্ষা নিচ্ছিল। গত সোম ও মঙ্গলবার মাদ্রাসায় না গিয়ে বাসায় কান্নাকাটি করে ওই ছাত্রী। পরিবারের সদস্যরা কান্নার কারণ জানতে চাইলে ওই ছাত্রী জানায় মোমিন ‘হুজুর’ মাদ্রাসা ছুটি হওয়ার পর একা কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ডাকচিৎকারে স্থানীরা এসে তাকে উদ্ধার করে মাদ্রাসা শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সোনাইমুড়ি থানার এসআই আলমগীর জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোমিন হুজুর ঘটনার সত্যতা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন। তাকে নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নীলফামারীতে গৃহবধূকে আটকে রেখে ধর্ষণ : নীলফামারীর সৈয়দপুরে এক গৃহবধূকে আটকে রেখে দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পুলিশের জিজ্ঞাসাবাদে ওই গৃহবধূ জানান, এলাকার রওশন হাবীব বাবু গত ৪ জুলাই তাকে ডেকে নিয়ে রংপুরের খলিফাপাড়ার একটি বাড়িতে আটককে রাখে। এরপর কিশোরগঞ্জ উপজেলার রণচ-ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকলেছুর রহমান বিমান, হোটেল ব্যবসায়ী মিজানুর তাকে ধর্ষণ করে।
পুলিশ জানায়, নিখোঁজের পর গৃহবধূর মা সৈয়দপুর থানায় একটি জিডি করেন। এরপর উদ্ধার অভিযানে নামে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে রংপুর শহরের ধাপ মোড় এলাকার খলিফাপাড়ার একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করে। এ সময় কিশোরগঞ্জ উপজেলা শহরের আবাসিক ঢাকা হোটেলের মালিক মিজানুর রহমান মিজানকে (৪২) আটক করে।
সৈয়দপুর থানার ওসি মো. শাহজাহান পাশা জানান, এ ঘটনায় গৃহবধূর বাবা সৈয়দপুর থানায় অপহরণ ও ধর্ষণের একটি মামলা করেছেন। আটক হোটেলে ব্যবসায়ী মিজানকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। বাকি দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
