ঈদুল আজহার ট্রেনের আগাম টিকিট ২৯ জুলাই

আপডেট : ১২ জুলাই ২০১৯, ০২:৪৫ এএম

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৯ জুলাই থেকে শুরু হচ্ছে রেলওয়ে আন্তঃনগর ট্রেনের আগাম টিকিট বিক্রি। টিকিট বিক্রি চলবে ২ আগস্ট পর্যন্ত। ঈদুল ফিতরের মতো এবারও রাজধানীর কমলাপুরসহ ৫টি স্থান থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকিট সংগ্রহ করা যাবে। গতকাল বৃহস্পতিবার

রেলভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান রেলওয়ে মহাপরিচালক মো. শামছুজ্জামান।

তিনি জানান, একজন যাত্রী সর্বোচ্চ ৪টির বেশি টিকিট সংগ্রহ করতে পারবে না। কমলাপুর রেলওয়ে স্টেশনে বিক্রি হবে যমুনা সেতু হয়ে সমগ্র পশ্চিমাঞ্চলগামী আন্তঃনগর ট্রেনের টিকিট, বিমানবন্দর স্টেশন থেকে দেওয়া হবে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সকল আন্তঃনগর ট্রেনের টিকিট, তেজগাঁও স্টেশন থেকে বিক্রি করা হবে ময়মনসিংহ ও জামালপুরগামী ট্রেনের টিকিট, বনানী স্টেশন থেকে বিক্রি হবে নেত্রকোনাগামী মোহনগঞ্জ ও হাওড় এক্সপ্রেসের টিকিট এবং রাজধানীর ফুলবাড়িয়া (পুরাতন রেলভবন) থেকে সিলেট ও কিশোরগঞ্জগামী ট্রেনের টিকিট বিক্রি করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত