কলকাতার প্রদর্শনীতে বাংলাদেশি শিশু-কিশোরদের ২৮৩ চিত্রকর্ম

আপডেট : ১২ জুলাই ২০১৯, ০২:০৩ পিএম

ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশসহ চার দেশের শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী’।

বাংলাদেশি প্রতিষ্ঠান লিভিং আর্টের আয়োজনে কলকাতার আইসিসিআরের নন্দলাল বসু আর্ট গ্যালারিতে ৬-৮ জুলাই তিন দিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

প্রদর্শনীতে বাংলাদেশ, ভারত, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের শিশু-কিশোরদের আঁকা ৩৩৬টি চিত্র প্রদর্শিত হয়। এর মধ্যে বাংলাদেশেরই ২৮৩টি চিত্রকর্ম স্থান পায়।

প্রদর্শনী উদ্বোধন করেন প্রখ্যাত কথাসাহিত্যিক সমরেশ মজুমদার। বিশেষ অতিথি ছিলেন কলকাতার প্রথিতযশা চিত্রশিল্পী দেবব্রত চক্রবর্তী, ওয়াসিম কাপুর, রাশিয়ান বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রের কর্মকর্তা গৌতম ঘোষ, কলকাতার আইসিসিআরের আঞ্চলিক অধিকর্তা গৌতম দে ও কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের প্রথম সচিব (প্রেস) ইকবাল প্রমুখ।

লিভিং আর্টের প্রতিষ্ঠাতা বিপ্লব গোস্বামী বলেন, “শিশু-কিশোরদের সৃজনশীল মানসিকতা তৈরি করা ও মনোবিকাশের প্রতিফলন ঘটানো এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য। যেন তারা ভ্রাতৃত্ব বন্ধনে পৃথিবী গড়তে পারে, যেখানে থাকবে না কোনো হিংসা, কলহ-বিদ্বেষ। শিশু-কিশোরেরা হবে মানবিক।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত