যুক্তরাষ্ট্রের পরে এবার মেলবোর্নে আকাশপথে ট্যাক্সি সেবা দিতে যাচ্ছে উবার। আগামী বছরে অস্ট্রেলিয়ার শহরটিতে পরীক্ষামূলক এই সেবা শুরু করবে অ্যাপ-ভিত্তিক ট্যাক্সি সেবার এই নেটওয়ার্ক।
সিএনএন জানায়, ২০২৩ সাল থেকে বাণিজ্যিকভাবে আকাশপথে অস্ট্রেলিয়ায় ট্যাক্সিসেবা শুরু করবে উবার।
মঙ্গলবার ওয়াশিংটনে ফ্লাইং কার কনফারেন্সে প্রতিষ্ঠানটির রিজওনাল ম্যানেজার সুসান অ্যান্ডারসন বলেন, মেলবোর্নের পর শিগগির অস্ট্রেলিয়ার অন্যান্য শহরেও আকাশপথে আমাদের সেবা শুরু হবে।
এর আগে টেক্সাসের ডালাস এবং ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে পরীক্ষামূলক কার্যক্রম চালায় উবার। একজন পাইলটসহ ইলেকট্রিক ট্যাক্সি দিয়ে আকাশপথে এই সেবা চালু করতে যাচ্ছে তারা।
