সুইডেনে উড়োজাহাজ দুর্ঘটনায় ৯ জন নিহত

আপডেট : ১৫ জুলাই ২০১৯, ১২:০২ পিএম

সুইডেনের উত্তরাঞ্চলে ছোট একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৯ জন মারা গেছেন।

দেশটির গণমাধ্যম দ্য লোকাল জানিয়েছে, দুপুর দেড়টার দিকে উড্ডয়নের পর ২টা ১২ মিনিটের সময় প্লেনটি জরুরি সংকেত পাঠায়।

GippsAero GA8 Airvan মডেলের এই প্লেন যাত্রীরা স্কাই ডাইভিংয়ের জন্য ব্যবহার করেন।

কী কারণে এটি বিধ্বস্ত হল তা এখনো জানা যায়নি। সুইডেন সরকার উড়ানে থাকা ৯ যাত্রীর মৃত্যুই নিশ্চিত করেছে।

একজন প্রত্যক্ষদর্শী এসভিটি চ্যানেলকে জানান, দুপুরে তিনি বিকট একটি শব্দ শুনতে পান। তখন দেখতে পান বালিদ্বীপের ওপর হুড়মুড় করে ভেঙে পড়ছে উড়োজাহাজটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত